ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গুইসেপ কন্তে (Giuseppe Conte)। রাষ্ট্রপতির পক্ষ থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে ইতালির রাষ্ট্রপতির কার্যালয় থেকে বলা হয়েছে।

জোটের শরিক ডানপন্থী লীগ দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনির সঙ্গে মতবিরোধের জেরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কন্তে। পদত্যাগের আগে দেওয়া বক্তব্যে সালভেনিকে ‘সুবিধাবাদী’ ও ‘দেশের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় বুধবার এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা। আলোচনা চলাকালে কন্তেকেও উপস্থিত থাকার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। কোনো রাজনৈতিক দল সরকার গঠনে আগ্রহী না হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে পারবেন।

এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তবে নতুন নির্বাচন ছাড়া জোট গঠনের মাধ্যমে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তাদের নেতৃত্বে সরকার গঠনের অনুমতি দিতে পারেন রাষ্ট্রপতি।

গেল বছর মার্চে ইতালির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথাবিরোধী দল ফাইভস্টার মুভমেন্ট ও ডানপন্থী লীগ দলের জোট সরকার গঠন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯