ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হারল পিএসজি, দলে নেই নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়া মৌসুমে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হার দেখলো প্যারিসের ক্লাবটি। রোববার রাতে রেনের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে টমাস টুখেলের দল।

এদিন সন কাভানির গোলে প্রথমার্ধে পিএসজি এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেননি শেষমেশ। চার মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের দুই গোলে হার মানতে হয় তাদের।

প্রতিপক্ষের মাঠে বল রেখে আধিপত্য দেখালেও আক্রমণে তেমন ক্ষুরধার ছিল না পিএসজি। ম্যাচের ৩৬তম মিনিটে ছোট ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন উরুগুয়ান স্ট্রাইকার কাভানি।

প্রধমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ফরাসি ফরোয়ার্ড এমবায়ে নিয়াংয়ের গোলে ম্যাচে সমতা ফেরায় রেনে। ৪৮তম মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় স্বাগতিক দল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল।

এদিকে, পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা আরো জোরালো হলো। লিগ ওয়ানে মৌসুমের প্রথম দুই ম্যাচের একটিতেও দেখা গেল না তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হারল পিএসজি, দলে নেই নেইমার

আপডেট টাইম : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯