ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিতের আদেশ বহাল আপিলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়াও আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুল আলমের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে গত ১৪ মার্চ শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ৪ এপ্রিল মামলার তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। রিটে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এ ছাড়া মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত চাওয়া হয়। স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বর্তমানে শহিদুল আলম এই মামলায় জামিনে রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় শহিদুল আলমকে বাসা থেকে তুলে নেওয়ার পর ‘উস্কানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিতের আদেশ বহাল আপিলে

আপডেট টাইম : ০৬:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯