ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাসেল ডমিঙ্গো বাংলাদেশের নতুন কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে মাশরাফি-সাকিবদের নতুন কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। তার সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ২১ আগস্ট ডোমিঙ্গো ঢাকায় আসবেন। তার বেতন হবে ২৫ হাজার ডলারের আশপাশে। বিসিবি যে কজনের সাক্ষাৎকার নিয়েছিল, তার মধ্যে শুধু ডোমিঙ্গোই ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়েছিলেন। বাকিরা সাক্ষাৎকার দিয়েছিলেন টেলি-কনফারেন্সে।

কোচের শর্টলিস্টে ডোমিঙ্গোর সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। কিন্তু হেসনকে আনতে হলে বিসিবিকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার ডলার গুনতে হতো। যা অনেকটা কঠিনই ছিল।

২০১১ সালের জুনে দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে নিয়োগ পান গ্যারি কারস্টেন। সে সময় সহকারী কোচ হন ডোমিঙ্গো। ২০১২ সালের ডিসেম্বরে কারস্টেনের কাছ থেকে কেবল টি-টোয়েন্টি কোচের দায়িত্ব বুঝে নেন তিনি। ২০১৩ সালের মে মাসে কারস্টেন ঘোষণা দেন জুলাইয়ের শেষের দিকে প্রোটিয়া হেড কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। তারপরই কারস্টেনের স্থলাভিষিক্ত হন ডোমিঙ্গো।

হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলেন ডোমিঙ্গো। ২০১৪ সালের সেপ্টেম্বরে তার সঙ্গে চুক্তি আরো দুই বছর বাড়ায় প্রোটিয়ারা। ডোমিঙ্গোর কোচিংয়েই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা।

প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ২০১৭ সালের আগস্টে এসে ডোমিঙ্গোকে সরিয়ে নতুন হেড কোচ হিসেবে ওটিস গিবসনকে নিয়োগ দেয় প্রোটিয়ারা। তবে ডোমিঙ্গোকে ঠিকই নিজেদের কাছে রেখে দেয় তারা, দেয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দায়িত্ব। সেখান থেকেই এবার বাংলাদেশ দলে যোগ দিলেন অভিজ্ঞ এই কোচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রাসেল ডমিঙ্গো বাংলাদেশের নতুন কোচ

আপডেট টাইম : ০৩:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯