ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চতুর্থবারের মতো লিভারপুলের ঘরে উয়েফা কাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এই নিয়ে চতুর্থবারের মতো উয়েফা সুপার কাপ ঘরে তুলল লিভারপুল। প্রতিপক্ষ চেলসিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতল দলটি।

বুধবার তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপের এই সুপার কাপে মুখোমুখি হয় দুই ইংলিশ জায়ান্ট। সেখানে টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে লিভারপুল।

ফ্রান্সের ফরোয়ার্ড জিরুদের প্রথমার্ধের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সেনেগাল তারকা সাদিও মানে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথমে আবারও লিভারপুলকে এগিয়ে দেন মানে। একদম শেষ দিকে চেলসির জর্জিনহো পেনাল্টি থেকে গোল করলে ২-২ গোলে শেষ হয় অতিরিক্ত সময়।

এভাবে উত্তেজনাপূর্ণ খেলাটি টাইব্রেকারে গড়ায়। সেখানেও উত্তেজনার পারত চড়তে থাকে। কিন্তু চেলসির আব্রাহামের নেওয়া শেষ শটটি ঠেকিয়ে গোলরক্ষক আদ্রিয়ান লিভারপুল শিবিরে উল্লাসের ঝড় তোলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চতুর্থবারের মতো লিভারপুলের ঘরে উয়েফা কাপ

আপডেট টাইম : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯