ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাকে নিয়ে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট বোর্ডের সুত্র থেকে জানা গিয়েছিলো আগামী ২০ আগস্টের আগে হয়তো দেশে ফেরা সম্ভব হবে না বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। তবে সে তথ্যকে ভুল প্রমাণ করে আজ রাতেই দেশে ফিরছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মাকে নিয়ে হজ করতে গত ২ আগস্ট দিবাগত রাতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব। যথাযথ মর্যাদায় হজ পালন করার পর দেশে ফিরতে আর বেশি সময় নিচ্ছেন না জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সৌদি আরবের স্থানীয় সময় বেলা ৩টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। পরে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মাকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল হজের নানান আনুষ্ঠানিকতা শেষ করে হয়তো ২০ আগস্টের আগে দেশে ফিরতে পারবেন না সাকিব। যে কারণে শঙ্কার মুখে পড়ে গিয়েছিল জাতীয় দলের ক্যাম্পে সাকিবের যথাসময়ে অংশগ্রহণ।

তবে আজ রাতেই তিনি ফিরে আসায় সে সংশয় আর থাকছে না। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিশ্রামের জন্য কয়েকদিন ছুটি নিয়ে হয়তো ক্যাম্পের দ্বিতীয়-তৃতীয় দিনেই যোগ দেবেন সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মাকে নিয়ে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব

আপডেট টাইম : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯