ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

নুসরাতকে যৌন নিপীড়ন মামলা: অধ্যক্ষ সিরাজের বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ সোমবার এই আদেশ দেন।

ফেনী জেলা জজ আদালতের পিপি হাফেজ আহমেদ জানান, অভিযোগ গঠন শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ঠিক করেছে। গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়ন করেন বলে তার মা থানায় মামলা করেন। ওই দিনই অধ্যক্ষ সিরাজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

এরপর ৬ এপ্রিল নুসরাত পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে কয়েকজন তাকে কৌশলে ডেকে মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যৌন নিপীড়ন মামলা তুলে না নেওয়ায় তাকে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

গত ৩ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ফেনীর পরিদর্শক মো. শাহ আলম। অভিযোগপত্রে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে একমাত্র আসামি করা হয়।

আর পুড়িয়ে হত্যা মামলায় এজহারভুক্ত আটজনসহ ২১ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে সিরাজ উদ দৌলাসহ ১২ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে অধ্যক্ষ সিরাজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হত্যা মামলায় অধ্যক্ষসহ চার্জশিটভূক্ত ১৬ জনের বিরুদ্ধে বিচার চলছে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

নুসরাতকে যৌন নিপীড়ন মামলা: অধ্যক্ষ সিরাজের বিচার শুরু

আপডেট টাইম : ০৬:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯