ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নেট দুনিয়ায় ভাইরাল ধোনির যে ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপের দ্বাদশ আসর শেষ হওয়ার পরই ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। দু’মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেন বিশ্বকাপ জয়ী এ ভারতীয় অধিনায়ক।

এই লক্ষে গত মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল ব্যাটেলিয়নে যোগ দিয়েছেন তিনি। এসময় সেনা পোশাকেই ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা গেছে তাকে। আর সেই ছবি দ্রুত ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত আর্মির ভিক্টর বাহিনীর হয়ে কাশ্মীর উপত্যকায় টহলদারি, পাহারা ও পোস্ট সামলানোর দায়িত্ব সামলাবেন আর্মির প্যারাশ্যুট ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) ধোনি। এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরের টেরিটোরিয়াল আর্মির সঙ্গে রয়েছেন ৩৮ বছরের টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান৷ এতে সম্পূর্ণ একজন সাধারণ সৈনিকের মতোই জীবনযাপন করবেন ধোনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় কোহলিরা।

বিশ্বকাপের আগে অনেকের ধারণা ছিল, বিশ্বকাপের পর হয়তো স্থায়ী অবসর নিবেন ভারতীয় উইকেটরক্ষক। ভারতের বিদায়ের পর থেকেই ধোনির অবসর নিয়ে ওঠে নানা গুঞ্জন। আসন্ন ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় দলের বিমানে উঠবেন কিনা তা নিয়ে সংশয়ের শেষ ছিল না। কিন্তু সফরের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে বোর্ডকে জানিয়ে দেন আগামী দু’মাস ক্রিকেট থেকে অবসর নিবেন তিনি।

ক্যারিবিরায় সফরে বিরাট-রোহিতরা যখন ২২ গজের লড়াইয়ে নামবেন তখন কাশ্মীরে দেশের নিরাপত্তা সামলাবেন ধোনি৷ ২০১১ দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় সেনার তরফে ধোনিকে এই সম্মান প্রদান করা হয়।

২০১৫ আগ্রায় সেনার এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন ধোনি। একইসঙ্গে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বজয়ী অধিনায়ক।

ধোনির ট্রেনিং প্রসঙ্গে সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন, কোনও সাধারণ ভারতীয় নাগরিক সেনার উর্দি পরলে, যে কর্তব্য পালন করে, ধোনিকেও সেটা করতে হবে৷ আমরা জানি ধোনিও তার দায়িত্ব ঠিকভাবে পালন করবে।

কাশ্মীরে ধোনির পাহারা দেয়া প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এ নিয়ে সেনা প্রধান বক্তব্য ছিল, ধোনিকে রক্ষা করার কোনও দরকার নেই। বরং ওই সাধারণ নাগরিকদের রক্ষা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নেট দুনিয়ায় ভাইরাল ধোনির যে ছবি

আপডেট টাইম : ০৫:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯