ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে ফাইনালে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজটাও ভালো কাটেনি তামিম ইকবালের। তবে এবার বাংলাদেশের হয়ে দারুণ এক সেঞ্চুরি করলেন আরেক তামিম-তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের তৃতীয়বারের মতো হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এসেক্সে বৃহস্পতিবার টুর্নামেন্টের অষ্টম ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭২ রানে। আগে ব্যাট করতে নেমে তানজিদের ১১৭ রানের পরও ৪৭ ওভার ১ বলে বাংলাদেশ অলআউট হয়েছিল ২২৪ রানে। জবাবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৩৯ ওভারে গুটিয়ে যায় ১৫২ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দলীয় ১৮ রানেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ১০৮ রানের বড় জুটি গড়েন তানজিদ। জয় ৪১ রানে ফিরলে ভাঙে এ জুটি।

তানজিদ এরপরও চালিয়ে গেছেন। চার মেরে ১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বগুড়ার এই ক্রিকেটার। একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ২০৪ রান। কিন্তু তানজিদ আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২০ রান তুলতেই হারায় শেষ ৮ উইকেট!

১১৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১১৭ রানের ইনিংসটি সাজান তানজিদ। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩১ রান। পরের ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন শুধু অধিনায়ক আকবর আলী (১১)। ৩৮ রানে ৫ উইকেট নেন ইংল্যান্ডের নিক কিম্বার।

বোলিংয়ে শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড তাই জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি কখনো। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। সেখান থেকে দেড়শ পেরিয়েছে মূলত জ্যাক হেইন্সের ৪০ ও ফিনলে বিনের ৩০ রানের সুবাদে।

৮ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের রকিবুল হাসান। ৩ উইকেট নেন তানজিদ হাসান সাকিবও, ২৮ রানে। শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২টি করে উইকেট।

ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের পাশাপাশি বাংলাদেশের অন্য জয়টি ভারতের বিপক্ষে। এ ছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশ একটি ম্যাচ হেরেছে এবং একটি বৃষ্টিতে ভেসে গেছে।

পাঁচ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে ভারত আছে দুইয়ে। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা ইংল্যান্ড পাঁচ ম্যাচের চারটিই হেরেছে। ১১ আগস্ট ফাইনালের আগে দুই দলের সঙ্গেই আরো একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯