ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বেনজেমার হ্যাটট্রিকে ফেনারব্যাচকে হারিয়ে দিল রিয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোন ভুল করেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তুরষ্কের ক্লাব ফেনারব্যাচকে হারিয়ে দিয়ে তৃতীয় হয়েই প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অডি কাপ শেষ করল রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ঝড় তুলেছেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। তার হ্যাটট্রিকেই মূলত ৫-৩ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। তবে ৩ গোল হজম করায় চিন্তার ভাজ রয়েছে জিনেদিন জিদানের কপালে।

খেলা শুরুর ৬ষ্ঠ মিনিটে প্রথম গোলটা করেছিল ফেনারব্যাচই। তবে গ্যারি রদ্রিগেজের গোলে পাওয়া লিডটি ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ১২ মিনিটের মাথায় নিজের তিন গোলের প্রথমটি করেন বেনজেমা, পনেরো মিনিট পরে করে দ্বিতীয়টি।

২-১ গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি ফেনারব্যাচ। ৩৪ মিনিটের মাথায় নাবিল দিরারের গোলে সমতায় ফেরে তারা। স্কোরলাইন ২-২ রেখে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটের সময় নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। এ গোলটি শোধ করে ৬ মিনিট সময় নেয় প্রতিপক্ষ।

তবে ওজান তুফানের গোলের পর সমতা ফেরালেও, ম্যাচে ফিরতে পারেনি ফেনারব্যাচ। ৬২ মিনিটের মাথায় নাচো করে রিয়ালের চতুর্থ গোল এবং ৭৯ মিনিটে গোল করেন মারিয়ানো। ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ টুর্নামেন্টে তৃতীয় হলেও, তৃপ্তির ঢেকুর ফেলার সুযোগ নেই রিয়ালের। কারণ অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৩-৭, বায়ার্ন মিউনিখের কাছে ১-৩ এবং টটেনহ্যামের কাছে ০-১ ব্যবধানের পরাজয়গুলো রিয়ালের দৈন্যদশারই সাক্ষী দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বেনজেমার হ্যাটট্রিকে ফেনারব্যাচকে হারিয়ে দিল রিয়াল

আপডেট টাইম : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯