ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

তিন তালাক বিল ফের সংসদে উত্থাপনের দাবি জানাল দেওবন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে পাশ হওয়া তিন তালাক বিলে চূড়ান্ত সাক্ষর করার পরিবর্তে পুনঃনিরীক্ষণের ফের সংসদে উত্থাপনের দাবি জানাল ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ।

লোকসভার পর গতকাল মঙ্গলবার রাজ্যসভাতেও পাশ হয় বিতর্কিত তিন তালাক বিল। এ বিল পাশ হওয়ার পর ভারতজুড়ে মুসলিমদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দারুল উলূম দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বলেন, পাশ হওয়া তিন তালাক বিল ইসলামি শরিয়তের উপর অন্যায় হস্তক্ষেপ। এ বিল পাশ করে ভারতের মুসলিম নারীদের উপর অবিচার করা হয়েছে। আমরা এ বিল প্রত্যাখ্যান করলাম।

তিনি আরও বলেন, ভারতের সংবিধান সকল ধর্মের মানুষের যে স্বাধীনতার কথা বলে এ বিল তার পরিপন্থী। সংসদে নিছক সংখ্যাধিক্যের ভিত্তিতে এ বিল পাশ করা হয়েছে। ভারতজুড়ে লাখ লাখ মুসলিম নারীদের এ বিলের বিপক্ষে অবস্থানকে শাসকগোষ্ঠী কোনো মূল্যায়ন করেনি। সুতরাং এ বিলে চূড়ান্ত সাক্ষর করার পরিবর্তে নীরিক্ষণের জন্য আবার সংসদে উত্থাপন করা হোক।

এদিকে ভারতের উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা মাহমুদ মাদানি তিন তালাক বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

তিন তালাক বিল ফের সংসদে উত্থাপনের দাবি জানাল দেওবন্দ

আপডেট টাইম : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯