ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাকালুকি হাওরে ধরা পড়ছে শত শত ইলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ হাকালুকি হাওরে ধরা পড়ছে শত শত ইলিশ। অন্যান্য বছর মাঝে মধ্যে ইলিশের দেখা মিললেও এই বছর তা কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

হাকালুকি হাওরের আশপাশের বাজারগুলোতে ঘুরে দেখা যায়, মাঝারি এবং ছোট সাইজের বেশ কিছু ইলিশ বিক্রি করছেন স্থানীয় জেলারা।

কুলাউড়া উপজেলার আছরিঘাট এলাকায় এক জেলের কাছে শতাধিক ইলিশের দেখা মেলে। ওই জেলে জানান, সবগুলা ইলিশ তিনি হাকালুকি হাওর থেকে পেয়েছেন। অন্যান্য জেলেরাও এমন ইলিশ পেয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ সাংবাদিককে জানান, ইলিশগুলা সাগর থেকে এসেছে। যেহেতু বন্যায় পানি বেড়েছে তাই সাগর থেকে মেঘনা হয়ে সিলেটের কুশিয়ারা এবং সুরমা নদী দিয়ে মাছগুলো হাকালুকি হাওরে ঢুকেছে।

হাওরে ইলিশ পাওয়া গেলেও এর স্বাদ একটু ভিন্ন বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাকালুকি হাওরে ধরা পড়ছে শত শত ইলিশ

আপডেট টাইম : ১১:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯