ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জরে আক্রান্ত ছিলেন সিভিল সার্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাত সোয়া ১০টার দিকে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকলোজিস্ট নিখিল দেব শর্মা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জরে আক্রান্ত ছিলেন সিভিল সার্জন। রোববার সকালের দিকে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন। এ সময় অসুস্থতাবোধ করলে ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা সেখান থেকে চলে আসেন।

এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকার ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের ১৩ দিনের মাথায় স্বাস্থ্য বিভাগের প্রধানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জরে আক্রান্ত ছিলেন সিভিল সার্জন

আপডেট টাইম : ১২:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯