ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ।

গত বৃহষ্পতিবার রাতে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। শনিবার বিকেলে ডা. দীপু মনির ব্যক্তিগত সহকারী জিল্লুর রহমান জুয়েল হাসপাতাল থেকে গণমাধ্যমকে জানান, ড. তৌফিক নেওয়াজের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ব্রেন স্ট্রোক করে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে তাকে রোববার (আজ) এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। চিকিৎসকেরা সেখানে নেওয়ার জন্য মত দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবুল খায়ের জানান, ড. তৌফিক নেওয়াজের মস্তিস্কেরে পেছনের কিছু অংশে রক্ত চলাচল করতে পারছে না। তিনি তাকাতে কিংবা হাত-পা নাড়াতে পারছেন না।

শনিবার দুপুর দেড়টায় শিক্ষা-উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ইউনাইটেড হাসপাতালে ড. তৌফিক নেওয়াজকে দেখতে যান। তিনি তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ

আপডেট টাইম : ১২:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯