ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মশার কামড়ের ভয়ে কার্যালয় ছাড়লেন অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরে ভুগেছেন তাই মশার কামড়ের ভয়ে আগারগাঁওয়ের কার্যালয়ে যেতে ভয় পাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখন থেকে সচিবালয়ে অফিস করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, চিকুনগুনিয়া ও আরেকবার ডেঙ্গু জ্বরে ভোগার পর থেকে মশার ভয়ে আগারগাঁওয়ে তার কার্যালয়ে যেতে চাচ্ছেন না। তিনি বলেন, ‘ওখানে বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে, একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু এটা কি কথা হলো নাকি?’

সচিবালয়ে অফিস করবেন কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অফিস এখন দুই জায়গায় করব (পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়)। কিন্তু ওখানে বেশি মশা। আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না। এখানে আসতে দুই ঘণ্টা লেগেছে আজ।’

এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এটা সংসদে নিজেই ঘোষণা দিয়েছি। সে অসুখ এখন আর নেই। চোখে যে সমস্যা ছিল, সেটাও চলে গেছে। এখন চশমা ব্যবহার করি। যদিও চশমা লাগে না, তবুও ডাক্তার ব্যবহার করতে বলেছেন।’

বাজেট পেশের দুই দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী। ১৩ জুন তিনি বাজেট উপস্থাপন শুরু করলেও শেষ করতে পারেননি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পক্ষে বাজেট উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মশার কামড়ের ভয়ে কার্যালয় ছাড়লেন অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯