ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরিবার নিয়ে কোন দ্বিপে সময় কাটাচ্ছেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্য সমাপ্ত কোপা আমেরিকা খুব একটা ভালো যায়নি লিওনেল মেসির। সেমি-ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে।

তবে এবার পুরনো সব ব্যর্থতাকে ভুলে থাকতে চান মেসি। তাই বার্সেলোনার হয়ে ক্লাব মৌসুম শুরু করার আগে পরিবারের সঙ্গে ছুটির সময়টা দারুণ কাটাচ্ছেন তারকা এই ফরোয়ার্ড।

স্ত্রী আন্তোনেল্লা রোক্কুসসো ও তিন সন্তান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রাইভেট জাম্বে বে নামক দ্বীপে ছুটি কাটাচ্ছেন মেসি।

ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম আকর্ষণীয় এই দ্বীপটিতে বসবাসের জন্য রয়েছে দারুণ কিছু বাড়ি। এসব বাড়ির কোনো একটিতেই পরিবার নিয়ে উঠেছেন মেসি।

অসাধারণ সময় কাটানোর কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসির স্ত্রী রুক্কোসসো। মেসি যে ছুটির সময়টা পরিবারের সঙ্গে মজে আছেন ছবিগুলোই তা দর্শকদের জানিয়ে দিচ্ছে।

চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর থেকেই ছুটিতে আছেন মেসি। ছুটি কাটিয়ে কবে নাগাদ বার্সেলোনা শিবিরে ফিরছেন এ ব্যাপারেও নিশ্চিত কিছু জানা যায়নি।

তবে ৪ আগস্ট প্রাক মৌসুম ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগেই হয়ত মেসি দলে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরিবার নিয়ে কোন দ্বিপে সময় কাটাচ্ছেন মেসি

আপডেট টাইম : ০৪:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯