ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দেশের মধ্যে কোনো দ্বি-পাক্ষিক সিরিজ নেই দীর্ঘ কয়েক বছর। মাঝে আলোচনা শোনা গেলেও, সেগুলো বাস্তবের মুখ দেখেনি কখনও। তবে দ্বি-পাক্ষিক সিরিজে না হলেও আইসিসি বিভিন্ন ইভেন্টে অন্তত এই দুই দেশ যেন একবার মুখোমুখি হয়, সে ব্যবস্থা নিজেরাই করতো ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। অস্ট্রেলিয়ায় ২০২০ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে ১৮ অক্টোবর আর ফাইনাল ১৫ নভেম্বর। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১১ নভেম্বর এবং একই দিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে।

প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। যেখানে খেলতে হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে। এরপর শুরু হবে মূলপর্ব। ২৪ অক্টোবর সিডনিতে মূলপর্বের প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তান।

তবে ২০১৯ বিশ্বকাপের মতো আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২৪ অক্টোবর পার্থে মুখোমুখি হবে এই দুই দেশ। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ খেলবে ২৫ অক্টোবর মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৬ ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

মূলপর্বে খেলবে মোট ১২টি দল। দু’টি গ্রুপে থাকবে ছ’টি করে দল। ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে সেরা আটটি দেশ সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। বাকি চারটি দল খেলবে প্রথম রাউন্ডে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকেই বাকি চার দল নির্ধারিত হবে। যেখানে খেলতে হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে।

প্রথম রাউন্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগামী বছর ১৮ থেকে ২৩ অক্টোবর। তবে প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারদের সঙ্গে খেলবে আইসিসি ব়্যাংকিংয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে

আপডেট টাইম : ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯