ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামীকে হত্যার পরিকল্পনা করে মিন্নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামী রিফাতকে হত্যার পরিকল্পনা করে মিন্নি-এমনটাই দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বুধবার গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে রিফাতকে হত্যার পরিকল্পনা করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার আগের দিন মিন্নি নয়ন বন্ডের বাড়িতে যায়। সেখানে বসেই স্বামীকে হত্যার পরিকল্পনা করে।

এই মামলার ৬ নম্বর আসামি টিকটক হৃদয় আদালতে দেওয়া জবানবন্দিতে আয়েশা সিদ্দিকা মিন্নির সংশ্লিষ্টতার কথা জানা যায় বলেও জানান মো. হুমায়ুন কবির।

দ্বিতীয় ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মিন্নি রিফাতকে রক্ষার যে চেষ্টা করে সেখানে সে নয়নকে জাপটে ধরলেও তাকে (মিন্নি) কোনো আঘাত করেনি। এটা ছিল লোক দেখানো।

ঘটনার আগের দিন এবং ঘটনার পূর্বে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির মুঠোফোনের আলাপ-আলোচনা থেকে এই হত্যাকাণ্ডে মিন্নির জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামীকে হত্যার পরিকল্পনা করে মিন্নি

আপডেট টাইম : ১১:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯