ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিন্নিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলার গ্রেফতার হওয়া স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল ৩টার দিকে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে মিন্নির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্নিকে গ্রেফতার দেখানো হয়। তারও আগে ওই দিন সকাল ১০টার দিকে তাকে তার মাইঠা এলাকার বাসা থেকে পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরও সে সময় তার সাথে ছিলেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

সারারাত মিন্নিকে কোথায় রাখা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান হোসেন জানান, আইনগত নিয়মকানুন মেনেই মিন্নিকে যথাস্থানে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিন্নিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৫:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯