ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আদালতে আসামিকে ছুরি দিয়েছে কারা, জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লা জেলা জজ আদালতের এজলাসে বিচারকের সামনেই এক আসামিকে অপর আসামির ছুরিকাঘাতে হত্যার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আদালতে আসামির কাছে ছুরি কীভাবে পৌঁছাল সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

আজ মঙ্গলবার সকালে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সে (আসামি) কীভাবে সেখানে ছুরি পেল সেটা আমাদের তদন্তের ব্যাপার। কারা তাকে ছুরি দিয়েছে কিংবা কীভাবে সহযোগিতা করেছে সেটা তদন্ত করলে বের হয়ে আসবে। কোর্টের ভিতরে যে ঘটনাটি ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ভবিষ্যতে কোর্ট কর্তৃপক্ষ এবং আমরা সতর্ক থাকব।’

পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় কোর্টের নিরাপত্তা বাড়াতে স্ক্যানার ও সিসিটিভি স্থাপনের পরামর্শ দেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আদালতে আসামিকে ছুরি দিয়েছে কারা, জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯