ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

এরশাদকে ঢাকায় সামরিক কবরস্থানেই দাফন করা হবে: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে রাজধানী ঢাকার বনানী সামরিক কবরস্থানেই দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, “উনাকে (এরশাদকে) রাষ্ট্রীয় মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মঙ্গলবার এরশাদের মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়ার প্রাক্কালে ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, “এটি সামরিক কবরস্থান হলেও ক্যান্টনমেন্টের ভেতরে নয়। এখানে যাওয়া-আসায় কোনও বাধা নেই। এখানে আমার নিজের বোনের কবর আছে। ভাগিনার কবর আছে। রাত-দিন যেকোনও সময় এখানে যাওয়া যায়। পাশে মসজিদ আছে। সুন্দর জায়গা আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকায় জায়গাটা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এখানে সবকিছু সুশৃঙ্খলভাবে করা হয়।”

উল্লেখ্য, রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এরশাদকে ঢাকায় সামরিক কবরস্থানেই দাফন করা হবে: জিএম কাদের

আপডেট টাইম : ০১:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯