ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে গেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে গেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মিন্নি ও তার বাবাকে তাদের বরগুনা শহরের নয়াকাটার বাসা থেকে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।

বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনায় মিন্নিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান মিন্নির শ্বশুর ও নিহত রিফাতের বাবা আব্দুল হালীম দুলাল শরীফ।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে গেছে পুলিশ

আপডেট টাইম : ১২:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯