ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

ভুয়া পুলিশের গাড়িতে ২৭ লক্ষ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর রামপুরায় পুলিশ পরিচয় দেওয়া এক প্রতারকের প্রাইভেটকার থেকে নগদ ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে র‌্যাব। তার নাম কবির হোসেন শেখ (৩৮)। এছাড়া প্রাইভেটকারটি তল্লাশি করে সাতটি পাসপোর্ট, ছয়টি সিল ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’ সোমবার বিকালে র‌্যাব-৩ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার রাতে হাতিরঝিলের ১ নম্বর ব্রিজের ওপর র‌্যাব-৩ এর চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। চালক নিজেকে পুলিশের এএসআই (এসবি) হিসেবে ঢাকায় কর্মরত জানিয়ে তার কাছে থাকা আইডি কার্ড দেখায়। তার ব্যবহৃত প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। তবে কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় কবির হোসেন শেখকে আটক করে র‌্যাব। এরপর তার গাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে পুলিশ সদস্য নয়। বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য হিসেবে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে এবং গাড়িতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে। তার গাড়িতে থাকা পাসপোর্ট ও নগদ টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিকে রামপুরা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার

ভুয়া পুলিশের গাড়িতে ২৭ লক্ষ টাকা

আপডেট টাইম : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯