ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিশ্বকাপ শিরোপার ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলেছে ২০১৯ বিশ্বকাপের এবারের আসর। দুই সেমিফাইনাল শেষে এখন বাকি আছে মাত্র একটি ম্যাচ, ফাইনাল। ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে মঞ্চ, অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের এই লড়াইয়ে ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে একে অপরের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এর আগে দুই দলই বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপার ছোঁয়া পায়নি কেউ। তাই ২৩ বছর পর নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট। ফাইনালের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে আইসিসি।

ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকবে যাদের কাঁধে, সেই আম্পায়ারদেরও নির্বাচিত করে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার এবং রিজার্ভ আম্পায়ার থাকবেন পাকিস্তানের আলিম দার। আর এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিশ্বকাপ শিরোপার ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

আপডেট টাইম : ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯