ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিত-কোহলি-রাহুলের আউটে রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়েছে ভারত। সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তিনজনই করেছেন এক রান। চার বলে এক রান করেছেন রোহিত। ৬ বলে এক রান করেছেন কোহলি। আর ৭ বলে এক রান করেছেন রাহুল।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম টপ অর্ডারের তিন ব্যাটসম্যান এক রান করে আউট হলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এবারের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করা রোহিত। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। রিভিউ নিয়েও কোহলি বাঁচতে পারেননি। ৬ বল খেলে তিনি করেছেন এক রান। চতুর্থ ওভারে লোকেশ রাহুলকেও উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিয়েছেন হেনরি।

বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট কোহলিদের সংগ্রহ ৮.২ ওভারে ৩ উইকেটে ১৩ রান।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গতকাল (মঙ্গলবার) শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪৬.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। তখন কিউইদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১১ রান। বৃষ্টি না থামায় গতকাল আর খেলা মাঠে গড়ায়নি। নিয়মানুযায়ী আজ রিজার্ভ ডে’তে খেলা গড়িয়েছে। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রোহিত-কোহলি-রাহুলের আউটে রেকর্ড

আপডেট টাইম : ০১:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯