ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আরেক তামিমের দেখা পেল নিউজিল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের শুরুটা ব্যাট হাতে দারুণ উজ্জ্বলতা ছড়ান নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। বাংলাদেশের বিপক্ষে বছরের প্রথম সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে নিজেকে নেন অনন্য উচ্চতায়। কিন্তু বিশ্বকাপ আসতেই চুপসে গেছেন এই কিউই ওপেনার। অনেকটা বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের মতো। যিনি দেশের সেরা ওপেনার বটে কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার ছায়াসঙ্গী।

বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের অবদান নিয়ে প্রশ্ন নেই কারো। বিশ্বকাপের আগে কি দারুণ ফর্মেই না ছিলেন এই বাংলাদেশি ওপেনার। ওয়ানডেতে ছিলেন  মূল ভরসা। ২০১৭ সাল থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত ৬০.৬৪ গড়ে ১৫১৬ রান তাঁর। চারটি সেঞ্চুরির সঙ্গে ১২টি হাফসেঞ্চুরি। ৩০ ইনিংসের ১৬টিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস যিনি খেলেছেন বিশ্বকাপে তো তাঁর দিকেই তাকিয়ে ছিল টাইগার ভক্তরা। কিন্তু  হয়েছে উল্টো। আট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৫ রান, গড় ২৯.৩৭। একটি ফিফটি। প্রতিটি ম্যাচেই ব্যর্থ। অথচ এই তামিমকে দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান বলেও মেনে নিয়েছেন অনেকে। কিন্তু বিশ্বকাপ এলেই যেন কী হয় তাঁর।

তামিমের রোগটা পেয়ে বসেছে কিউই ওপেনার গাপটিলকেও। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থাকা গাপটিল বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ। বিশ্বকাপের প্রথম পর্বে নিউজিল্যান্ড জিতেছে ঠিকই কিন্তু একটি ম্যাচেও জয়ের নায়ক হতে পারেননি গাপটিল।

দলের প্রতিটি ম্যাচেই খেলানো হয়েছে গাপটিলকে। কিন্তু গেল আট ম্যাচে দেশসেরা ওপেনারের কাছে কী পেল নিউজিল্যান্ড? আট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৬ রান। এর মধ্যে রয়েছে দুটি শূন্য রানের ইনিংস। প্রথম পর্বে ব্যর্থ ওপেনারের ওপর সেমিফাইনালেও ভরসা রাখেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এবারও অধিনায়কের আস্থা রাখতে ব্যর্থ গাপটিল। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪ বল খেলে মাত্র এক রানেই সাজঘরে ফেরেন ৩২ বছর বয়সী এই ওপেনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আরেক তামিমের দেখা পেল নিউজিল্যান্ড

আপডেট টাইম : ১২:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯