ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পাকিস্তানের সেমিতে যাওয়ার ‘অসম্ভব’ সমীকরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বুধবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে যদি নিউজিল্যান্ড জিততো, তাহলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যেত পাকিস্তানের। সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে জিতলেই শেষ চারের দরজা খুলে যেত তাদের। কিন্তু ইংল্যান্ড জিতে যাওয়ায় তাদের বিপদ আরও বেড়েছে। খাতায়-কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে জিতে কোনোভাবে নিউজিল্যান্ডের নেট রানরেটকে (বর্তমানে ০.১৭৫) টপকে যায় পাকিস্তান (বর্তমানে -০.৭৯২) তাহলে সেমিফাইনালে যেতে পারে তারা। কিন্তু সেটা কি আদৌ সম্ভব?

খাতা-কলমে সবই সম্ভব। কিন্তু বাস্তবে কতটা হবে তা নিয়ে প্রবল আশঙ্কা। দেখে নিন বাংলাদেশের বিপক্ষে কীভাবে জিতলে পাকিস্তানের সেমিফাইনালের দরজা খুলবে….

*ম্যাচে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে। রান তাড়া করলে কোনো সুযোগই নেই পাকিস্তানের।

* প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান তুলতে হবে তাদের এবং সেক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দিতে হবে মাত্র ৩৯ রানে।

* যদি প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪০০ রান তোলে তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে শেষ করতে হবে ৮৪ রানের মধ্যে।

* আর যদি কোনোভাবে সাড়ে চারশো রান তোলে পাকিস্তান, তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে অলআউট করতে হবে ১২৯ রানের মধ্যে।

আট ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের সমান ম্যাচ খেলে চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। প্রথম চার দলের বাইরে একমাত্র দল তারাই, যারা এখনো সেমিতে যাওয়ার আশা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পাকিস্তানের সেমিতে যাওয়ার ‘অসম্ভব’ সমীকরণ

আপডেট টাইম : ১২:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯