ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিশ্ব দেখলো ড্রপ ক্যাচ, আলিম দার দিলেন আউট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ গোটা বিশ্ব দেখলো এটা ড্রপ ক্যাচ, অথচ থার্ড আম্পায়ার দেখলেন এটা আউট`! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সঙ্গে উঠে আসছে এমন বক্তব্য। আলিম দার বরাবরই বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের নিকট একটি বিতর্কিত নাম। বাংলাদেশের বিপরীতে খেলায় তার বিচারকার্যে পক্ষপাত রয়েছে এটা পুরনো অভিযোগ। সেই অভিযোগের আরেকটি দৃষ্টান্ত দেখল বিশ্বের ক্রীড়াপ্রেমীরা।

ব্যক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করতে ব্যাট ধরেছিলেন, তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ আফগানিস্তানের ফিল্ডার হাশমতউল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতর দিয়ে বল ঘাস স্পর্শ করে। মাঠের আম্পায়ারদ্বয় যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখনই তারা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন।

আজকের ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার। আলিম দার লিটন দাসকে আউট ঘোষণা করতে সময় নিলেন না। ঘোষণা করলেন সেটা ক্যাচ, আর লিটন আউট।

অথচ লিটন দাসের সেই ক্যাচটি হাশমতউল্লাহ শাহিদি যথার্থভাবে তালুবন্দি করতে পারেননি। এটা গোটা দেশ, গোটা বিশ্ব দেখেছে যে ঘাস স্পর্শ করা ক্যাচ এটি- ভক্তদের দাবি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চরমে। আলিম দারকেও ছেড়ে কথা বলছেন না নেটিজেনরা।

আর `বেনিফিট অফ ডাউট` সবসময় ব্যাটসম্যানের পক্ষে যায়। তারপরেও বাংলাদেশ জয়ের আশায় লড়ছে।

প্রায় হারিয়ে যেতে বসা সেমিফাইনালের স্বপ্ন আবারও জ্বলজ্বল করে উঠেছে বাংলাদেশের সামনে। সেমিতে যেতে এখন পর্যন্ত দুই ম্যাচ জেতা বাংলাদেশকে বাকী তিনটি ম্যাচে জিততেই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিশ্ব দেখলো ড্রপ ক্যাচ, আলিম দার দিলেন আউট

আপডেট টাইম : ১১:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯