ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৭২ বছরের ‘বুড়ি’ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রসিকতা করে নিজেকে ৭২ বছরের বুড়ি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন সচিব নিজেকে ‘বৃদ্ধ’ বলার পর প্রধানমন্ত্রী বলেন, ‘ওনি যদি নিজেকে বলেন বৃদ্ধ, তাহলে ৭২ বছর বয়সে কী বলব নিজেকে?’ রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিবের একটি বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, `ওনি যদি নিজেকে বলেন বৃদ্ধ, তাহলে ৭২ বছর বয়সে কী বলব নিজেকে?’

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরে সে জন্য কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘তো আমি দেখতে পারব না। কিন্তু আজকের যে প্রজন্ম, প্রশিক্ষণার্থী, তারাই তো ৪১ এর দেশ গড়ার কারিগর। সবাই রাজি তো?’

‘এখন থেকে অনেক দায়িত্ব নিতে হবে। ৭২ বছরের বুড়ি তো তখন থাকবে না। কিন্তু কাজগুলো করতে হবে। তাই দায়িত্বটা দিয়ে যাচ্ছি নতুন প্রজন্মের কাছে। আপনারা করবেন।’

উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির প্রাথমিক যোগ্যতা অর্জনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু আমাদের আরো বেশি সামনে যেতে হবে। আমাদের যেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।’

উন্নয়নটা শুধু রাজধানীকেন্দ্রীক না, গোটা বাংলাদেশব্যাপী হবে বলেও জানান শেখ হাসিনা। বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন হবে আর্থ সামজিকভাবে। প্রতিটি অঞ্চলের উন্নয়ন হবে।’

যে কর্মকর্তারা যেখানেই যাবেন, কেবল চাকরির জন্য চাকরি না করে, জনগণের সেবা, দেশের সেবা, দেশ ও দেশের মানুষকে ভালোবাসার পরামর্শও দেন সরকার প্রধান।

সূত্র: ঢাকাটাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৭২ বছরের ‘বুড়ি’ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯