ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাব্বিরের ভুল, মাশুল দিল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মাশরাফি বিন মুর্তজার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই ক্যাচকে লুফে নিতে পারেনি বাংলাদেশ। বলতে গেলে ভাগ্যকে পায়ে ঠেলে দিলেন টাইগাররা। মাত্র ১০ রানে জমা করেছিলেন তিনি। যেই ওয়ার্নারের ইনিংস ১০ রানেই শেষ হয়ে যেত। কিন্তু তিনি করলেন ১৬৬ রানের মারকুটে এক ইনিংস। সাকিব, মোস্তাফিজ, রুবেল আর অধিনায়ক মাশরাফিকেও তুলাধোনো করে ছাড়লেন তিনি।

বাংলাদেশের বোলারদের তুলাধোনো করে ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি। ১৪৭ বলে ১৬৬ রান করে যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে বাংলাদেশ দলের যা ক্ষতি করার করে গেছেন। ওই সহজ ক্যাচটি ফেলে দেন বাংলাদেশ স্কোয়াডের সেরা ফিল্ডার সাব্বির রহমান রুম্মন। অনেকটা সময় ধরে তেমন একটা ভালো খেলছেন না সাব্বির। যে কারণে দলে এখন তিনি নিয়মিত নন। ব্যাটে রান নেই তার। পার্টটাইমার বোলার হিসাবেও চমক দেখাতে পারছেন না বেশ কিছু দিন ধরে।

যেমনটি গতকাল সৌম্য করে দেখিয়েছেন। আর সেই সাব্বিরের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি গড়লেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া পৌঁছে যায় রানপাহাড়ে। অস্ট্রেলিয়ার ৩৮১ রানের ইনিংস শেষে ওয়ার্নারের সেই ক্যাচ মিসের আফসোসে পুড়েছে বাংলাদেশ দল।

মুশফিকের অনবদ্য হার না মানা সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ৩৩৩ রানে থামতে হয় টাইগারদের। তবে ৪৮ রানে অসিদের কাছে হারলেও ম্যাচশেষে বাংলাদেশ দলের বন্দনায় ভাসিয়েছেন রমিজ রাজাদের মতো সাবেক তারকারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাব্বিরের ভুল, মাশুল দিল বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯