ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ওলামা লীগ নেতা হেলালীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ খতিয়ে দেখা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
  • ২৮৯ বার

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান। যুদ্ধাপরাধীর মামলায় শরীয়তপুরের দুজনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আব্দুল হান্নান খান বলেন, ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে যদি কেউ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে থাকে তাহলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, তদন্ত সংস্থায় বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আসে। কখনো জেলা জজকোর্ট বা কোনো ব্যক্তি অভিযোগ দিয়ে থাকে। এ সব অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেই। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস বিন হেলালী একাত্তরে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ করেছেন বলে অভিযোগে করেছেন সংগঠনটির অন্য অংশের সভাপতি আখতার হোসাইন বুখারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ওলামা লীগ নেতা হেলালীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ খতিয়ে দেখা হবে

আপডেট টাইম : ১০:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫