ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহিষারকান্দি গ্রামের পাকা রাস্তা কবে হবে ? দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের বাগদান সম্পন্ন, বিয়ে হবে দেশের আইন মেনে : লুবাবা ফ্যামিলি ও কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দিচ্ছি না: প্রধানমন্ত্রী আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ : ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০ তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

মাছে ফরমালিন মেশালেই ৫ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
  • ৩৭৮ বার

fish- formalin-rtvonline

হাওর বার্তা ডেস্কঃ মাছ ও মাছজাত পণ্যে ভেজাল মিশালে ৫ লাখ টাকার বিধান রেখে মৎস্য ও মৎস্যপণ্য আইন- ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮৩ সালের অধ্যাদেশের মাধ্যমে এই সেক্টরটি এতদিন পরিচালিত হয়েছে। এটি সামরিক সরকারের সময় করা। অধ্যাদেশটি ছিল ইংরেজিতে। উচ্চ আদালতের অনুশাসন অনুযায়ী, সব অধ্যাদেশকে আইনে পরিণত করার বাধ্যবাধকতা থাকায় এটিকে আইনে পরিণত করা হয়েছে। একই সঙ্গে এটিকে বাংলা থেকে ইংরেজিতে করা হয়েছে। তিনি জানান, এ আইনে মৎস্য খাতের বিস্তারিত সংজ্ঞা দেয়া হয়েছে।

মৎস্য পণ্যে কোনও কিছুর মিশ্রণ ও ভেজাল নিষিদ্ধ করা হয়েছে। এটি অমান্য করলে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাক জরিমানা কিম্বা উভয় শাস্তির বিধান রাখা হয়েছে। এর আগে ছিল তিন মাসের দণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা। তিনি আরও জানান, মাছ আমদানির ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হবে। এই আইনে লাইসেন্স ব্যতিরেকে মৎস্য জাতীয় প্রাণি আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহিষারকান্দি গ্রামের পাকা রাস্তা কবে হবে ? দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের

মাছে ফরমালিন মেশালেই ৫ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০২:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯