ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল হক চৌধুরী

মঙ্গলবারে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে গতকাল মঙ্গলবার (১১ জুন)। একাদশ জাতীয় সংসদের এটি তৃতীয় অধিবেশন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। এটি হবে একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১শ ৯০ কোটি টাকার। বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। আওয়ামী লীগের এই মেয়াদের এটা প্রথম বাজেট এবং গত দুই মেয়াদ মিলিয়ে আওয়ামী লীগ সরকারের ১১ তম বাজেট।

আওয়ামী লীগের এর আগের দুই মেয়াদে টানা ১০টি বাজেট দিয়ে রেকর্ড করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটাই প্রথম বাজেট।

এদিন বাজেট পেশের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মেয়াদে আওয়ামী লীগ সরকার আরও ৫টি বাজেট প্রণয়ন করে। সে অনুযায়ী এটি হবে আওয়ামী লীগ সরকারের ১৬ তম বাজেট।

সাধারণত প্রতিবছর জুনের প্রথম সপ্তাহে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু এবার ঈদের ছুটির কারণে দেরিতে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। চলতি অর্থ বছরের ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে এবং আগামী ১ জুলাই থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হবে।

এ কারণে এবারের প্রস্তাবিত বাজেটের উপরে আলোচনার জন্য ছুটির দিনেও সংসদ অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

মঙ্গলবারে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

আপডেট টাইম : ০১:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯