ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

মুক্তি দিতে এবার হেলিকপ্টার সার্ভিস চালু করছে উবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ট্র্যাফিক জ্যাম আমাদের দৈনন্দিন জীবনের একটি অন্যতম বড় সমস্যা। রাস্তার এই যানজট প্রতিদিন খেয়ে নিচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ সময়। ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার। এছাড়াও দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছতে না পাড়ায় মৃত্যু হচ্ছে বহু মানুষের। প্রতিদিন আরও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ।

এদিকে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে উবার, পাঠাও ও নানা পন্থায় মোটর সাইকেলে করে যানজট এড়িয়ে কিছুটা কম সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে মানুষ। ইদানিং প্রায়ই অনেকে মনের অজান্তে ভাবেন এই দুর্বিসহ যানজট এড়িয়ে যদি উড়ে গন্তব্যে পৌছানো যেত, তাহলে কত ভালো হতো!

সবার জন্য এখন সুখবর এটাই, যাত্রীদের সময় বাঁচানো ও যানজট থেকে মুক্তি দিতে এবার হেলিকপ্টার সার্ভিস আনছে স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবার।

আমেরিকান এই সংস্থাটি জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দারা এই সেবা পাবেন। প্রাথমিকভাবে উবার সার্ভিস ব্যবহারে এগিয়ে থাকা গ্রাহকরা ম্যানহাটন থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে হেলিকপ্টারে চলাচল করতে পারবেন।

উবারের গাড়ি দিয়ে যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়া করা হবে। হেলিকপ্টারে চড়ে দুই বিমানবন্দর পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৯ মিনিট। এই সেবা পেতে খুব বেশি খরচ করতে হবে না বলেই দাবি উবারের।

উবার বলছে, এই সেবা পেতে যাত্রীপ্রতি গুনতে হবে ২০০ মার্কিন ডলার। এর মধ্যে বিমানবন্দরে আনা-নেয়ার খরচ অন্তর্ভুক্ত। ৯ জুলাই থেকে চালু হতে যাওয়া এই সেবা ছুটির দিন বাদে প্রতি সন্ধ্যায় পাওয়া যাবে। আর এই পাইলট প্রযেক্টটি সফল হলেই ধীরে ধীরে বাংলাদেশসহ যে সব দেশে উবার চালু আছে সে সব দেশে চালু করার কথা ভাবছে আমেরিকান স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত

মুক্তি দিতে এবার হেলিকপ্টার সার্ভিস চালু করছে উবার

আপডেট টাইম : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯