ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

বিজিবিকে প্রশিক্ষণ দেবে রাশিয়ান হেলিকপ্টার্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ হেলিকপ্টারসের ডিরেক্টর অব সেলস আরতেম ফেতিসভ চুক্তিতে স্বাক্ষর করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে প্রশিক্ষণসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। গত ৩০ মে রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান হেলিকপ্টার্সের সদর দফতরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শনিবার (৮ জুন) বিজিবি’র গণসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির পক্ষে মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং রাশিয়ান হেলিকপ্টারসের ডিরেক্টর অব সেলস আরতেম ফেতিসভ চুক্তিতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহের চুক্তি হয়েছিল।

চুক্তি অনুযায়ী, রাশিয়ান হেলিকপ্টারস কর্তৃপক্ষ বিজিবি’র পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদের অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে রাশিয়ার উলান-উদে’তে অবস্থিত এভিয়েশন ট্রেনিং সেন্টার ও বাংলাদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত

বিজিবিকে প্রশিক্ষণ দেবে রাশিয়ান হেলিকপ্টার্স

আপডেট টাইম : ০৫:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯