ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গ্যাসের মিটার হবে প্রিপেইড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার প্রতিটি বাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার বসানো হবে। সেই সাথে সমন্বয় করা হবে দামেরও। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এছাড়া আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে বলেও জানান নসরুল হামিদ।

তিনি বলেন, আমি বারবার বলে আসছি গ্যাসের দামটা সমন্বয় করা দরকার। বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন বার্কের উপর নির্ভর করছে গ্যাসের তারা দাম সমন্বয় করবে কি না।

গ্যাসে আমরা ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি। এখন সামনে আরও ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সেই টাকায় আসছে না। সুতরাং যদি সমন্বয় না করেন, সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যুক্তি দিয়ে বলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, বাসাবাড়ি ও আবাসিক ক্ষেত্রে গ্যাস ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা একটা বড় প্রকল্প নিচ্ছি ঢাকা শহরসহ সব জায়গায় পুরান গ্যাস লাইন উঠিয়ে নতুন লাইন করব। সেখানে প্রিপেইড মিটার বসানো হবে। দুই লাখ গ্যাসের মিটার সংযোগ গেছে।

আমরা আবেদন করেছি জাইকাকে সহযোগিতা করার জন্য, প্রিপেইড গ্যাস মিটার বাসাবাড়িতে একশ পারসেন্ট দেয়া যায় কি-না সেটার ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গ্যাসের মিটার হবে প্রিপেইড

আপডেট টাইম : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯