ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আইসিসির টুইট: ‘ফোর লিজেন্ডস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের চার ক্রিকেটারকে নিয়ে টুইট করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ নিয়ে আইসিসির অফিসিয়াল টুইটার পেইজে এই টুইট করা হয়েছে।

এই ক্রিকেটাররা হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

এই চার তারকার ছবি সংযুক্ত স্ট্যাটাসে তাদেরকে ‘ফোর লিজেন্ডস’ বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পোস্টে আইসিসি আরও জানায়, ২০০৭ সালের বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষ জয় পেয়েছিল বাংলাদেশ। রোববারের ম্যাচের মতো বাংলাদেশ ক্রিকেটের চার লিজেন্ডস মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক ২০০৭ সালে জয়ের ম্যাচেও খেলেছিলেন।

২০০৭ সালের ম্যাচে মোহাম্মদ আশরাফুলের চমৎকার ব্যাটিং ও আব্দুর রাজ্জাকের অসাধারণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রানে জয় পায় বাংলাদেশ। রোববারের ম্যাচে জয়ের আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটাই ছিল বাংলাদেশের প্রথম জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আইসিসির টুইট: ‘ফোর লিজেন্ডস’

আপডেট টাইম : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯