ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোযা রেখে খেলেছিলেন যে তিন জন টাইগার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোজা রেখে খেলেছিলেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার। ম্যাচ শেষে এই তথ্য জানান মেহেদি হাসান মিরাজ। এই দিন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিক রহিম ও মেহেদি হাসান মিরাজ রোজা রেখেই মাঠে নেমেছিলেন।

যদিও রোজা রেখে ক্রিকেট খেলার নজির এটাই প্রথম নয়। বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলাও জানিয়েছিলেন তিনি রোযা রেখেই ক্রিকেট খেলেন। এটা তার শারীরিক ফিটনেসের কোনো সমস্যা তৈরি করে না বলেও জানান তিনি।

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও জানান, ‘রোযা রেখে এই ম্যাচ খেলায় আমার কোনও কষ্ট হয়নি। রিয়াদ ভাই, মুশফিক ভাইও রোজা রেখেই মাঠে নেমেছিলেন। আল্লাহ আমাদেরকে নিরাশ করেননি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী ম্যাচে রোজা রেখে খেলা তিন ক্রিকেটারের মধ্যে মুশফিক রহিমকে সবচেয়ে লম্বা সময় উইকেটে থাকতে হয়েছিলো। ১৩১ মিনিট উইকেটে থেকে ৮০ বলে ৭৮ রান করেন মুশফিক। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ইনিংসের পুরো ৫০ ওভার পর্যন্ত উইকেটকিপিং করেন।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৪৮ মিনিট উইকেটে টিকে মাত্র ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন মাহমুদউল্লাহ।

আর মেহেদি হাসান মিরাজ তিন বলে অপরাজিত ছিলেন ৫ রানে। বল হাতে একপ্রান্ত থেকে আক্রমণের সূচনাও করেন মেহেদি মিরাজ। ১০ ওভারে ৪৪ রানে শিকার করেন ১ উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রোযা রেখে খেলেছিলেন যে তিন জন টাইগার

আপডেট টাইম : ১১:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯