ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিশ্বকাপ ক্রিকেটে সেরা দর্শক হবিগঞ্জের এই ব্যক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈচিত্র্যময় পোশাকের জন্য বিশ্বকাপ ক্রিকেটে সেরা দর্শকের পুরস্কার পেয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের বিশিষ্ট ক্রীড়ানুরাগী চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল। রোববার (২ জুন) ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় তিনি আবহমান বাংলার কৃষকদের বাঁশের ছাতা ও গায়ে রয়েল বেঙ্গল টাইগারের পোশাকে সেজে গ্যালারিতে হাজির হন।

দর্শক গ্যালারি থেকে আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাকে সেরা দর্শক হিসেবে নির্বাচন এবং খেলা চলাকালে তার সাক্ষাৎকার প্রচার করে। পরে উপহার হিসেবে ৫০ পাউন্ডের ভাউচার তুলে দেয়া হয় তার হাতে।

চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক উপাধ্যক্ষ চৌধুরী বিএ মজহার উদ্দিনের ছেলে।

নিজের অনুভূতি প্রকাশে তিনি জানান, ২০১৭ সালে ম্যানচেস্টার থেকে পোশাকটি কিনেছিলাম। এটি পরেই দ. আফ্রিকার বিপক্ষের ম্যাচ দেখতে এসেছি। বাংলাদেশের পরবর্তী সব খেলার টিকিট তার সংগ্রহে রয়েছে বলে জানান চৌধুরী মুরতাহিন বিল্লাহ।

তিনি বলেন, আমি ক্রিকেট অনুরাগী মানুষ। তার ওপর বিশ্বকাপ। তার ওপর বাংলাদেশের খেলা। তাই এবারের বিশ্বকাপে নিজের দেশের সব খেলাই গ্যালারিতে বসে দেখব।

এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ পর্বের দুটি ম্যাচ দেখতে এসেছিলেন মুরতাহিন। বাংলাদেশের অধিকাংশ খেলাই মাঠে থেকে উপভোগ করেন এই টাইগারভক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিশ্বকাপ ক্রিকেটে সেরা দর্শক হবিগঞ্জের এই ব্যক্তি

আপডেট টাইম : ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯