ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

দুইশত বছর শাসন করেছে এখন তারাই আমাদের পতাকা বিক্রি করছে, ফেসবুকে ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। গতকাল রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। কিন্তু তার আগেই লন্ডনের কেনিংটন ওভালে হাজির হতে শুরু করে টাইগার ভক্তরা।

দেশের মাটিতে টাইগারদের খেলা হলে তো টিকিটের জন্য হাহাকার পড়ে যায়। আর বিদেশে খেলা হলেও প্রবাসী বাংলাদেশিদের দল বেঁধে স্টেডিয়ামে হাজির হওয়া নতুন কিছু নয়। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও টাইগারদের উৎসাহ দিতে লন্ডনের ওভাল স্টেডিয়ামের হাজির হন বহু বাংলাদেশি প্রবাসী।

এসব টাইগার ভক্ত নিজ দেশের ব্যানার-ফেস্টুন, মুখে আল্পনা আর বাংলাদেশের জার্সি গায়ে হাজির হন ওভালে। আর ওভাল স্টেডিয়ামের সামনে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের পতাকা বিক্রি করছেন অনেক ব্রিটিশ নাগরিক। শুধু পতাকা নয়, তাদের হাতে ছিল লাল-সবুজের মিশ্রণে বাংলাদেশের নামাঙ্কিত মাফলার। আর মাথায় ছিল বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়। বিপুল সংখ্যক ফেসবুক ইউজার শেয়ার করেন ছবিটি। সেই সঙ্গে লাইক আর কমেন্টতো আছেই।

নিয়াজ মাহমুদ নামে একজন ছবিটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, প্রায় দুই’শ বছর শাসন-শোষণ করা সেই ব্রিটিশরা আজ আমাদের দেশের জাতীয় পতাকা বিক্রি করে রুটি রুজির সন্ধান করছেন!

আদনান শিকদার নামে একজন ছবিটি পোস্ট করে লিখেছেন, এদেশ শাসন কালে ব্রিটিশরা কি জানতো যে ৭০/৮০ বছর পরে তাদের মাটিতেই বাংলাদেশ নামের একটা গর্বিত দেশের পতাকা বিক্রি করবে কোন ব্রিটিশ নাগরিক! বৃটেনের মাটিতে ইহা-ই আমাদের গর্বিত অনুপ্রেরণা।

সজিব রায়হান লিখেছেন, কার অবস্থান কোথায় যাবে তা একমাত্র আল্লাহ ভাল বলতে পারেন। শুধু বাস্তবতা আমাদের হাতে ধরে শিক্ষা দিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

দুইশত বছর শাসন করেছে এখন তারাই আমাদের পতাকা বিক্রি করছে, ফেসবুকে ভাইরাল

আপডেট টাইম : ১১:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯