ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফেসবুকের কমিউনিটি অ্যাওয়ার্ড পেল ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকের ডেভেলপার সার্কেল কমিউনিটির গ্লোবাল সামিট চলছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে। সম্মেলনে প্রথম দিনের শেষভাগে ছিল ফেসবুক ডেভেলপার সার্কেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এতে সব দেশগুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করে সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়। এই অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কিরিগিজিস্থানকে পিছনে ফেলে বাংলাদেশের ঢাকা চ্যাপ্টার জিতে নিয়েছে স্পিরিট অব ডেভেলপার সার্কেল পুরস্কার।

পুরস্কার গ্রহণ করেন ফেসবুকের ডেভেলপার সার্কেল ঢাকার কমিউনিটি লিড আরিফ নিজামী।

মার্চে নারী দিবস উপলক্ষে করা “ইনোভেট ফর চেঞ্জ” হ্যাকডে আয়োজনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে অংশ নিয়েছিলেন ৫০ জন নারী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ইউএন উইমেন, ব্রিটিশ কাউন্সিলসহ আরও নানান প্রতিষ্ঠানের বেশ কয়েকজন রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। আয়োজনের সহযোগী ছিল আইসিটি ডিভিশনের স্টার্ট আপ বাংলাদেশ।

ফেসবুক ডেভেলপার সার্কেল হচ্ছে ফেসবুকের ডেভেলপার ও স্টার্টআপদের জন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফেসবুক নানা ধরনের সহযোগিতা দিয়ে থাকে। ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকা ২০১৭ সালে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে।

ফেসবুক ডেভেলপার সার্কেল গ্লোবাল সামিটের পর দুই দিনের ফেসবুক হ্যাকাথন ও আরও দুই দিনের বার্ষিক সম্মেলন F8 এর পর আয়োজন শেষ হবে ২ মে। F8 এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতে মার্ক জাকারবার্গ ফেসবুকের নানান নতুন উদ্যোগ ঘোষণা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফেসবুকের কমিউনিটি অ্যাওয়ার্ড পেল ঢাকা

আপডেট টাইম : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯