ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরব থেকে ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের দেশ ফিনল্যান্ডের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন। তিন দিনের সরকারি সফর শেষে সোমবার (৩ জুন) সকালে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী লুফথানসা এয়ারের বিমানটি স্থানীয় সময় মধ্যরাতে ফিনল্যান্ডে অবতরণ করার কথা রয়েছে। পথে বিমানটি জার্মানির ফ্রাঙ্কফুর্টে চার ঘণ্টার যাত্রা বিরতি করবে।

ফিনল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট সাইলি নিনিস্টোর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (৪ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হবে। সফর শেষে আগামী ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

এর আগে, জাপান-সৌদি আরব-ফিনল্যান্ড সফরের উদ্দেশে গত ২৮ মে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এরপর সৌদি আরবে ওআইসি সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব থেকে ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯