ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নুসরাতের বিয়ে ভারতে নয়, তুরস্কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জুনেই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাংসদ ও চিত্রনায়িকা নুসরাতের বিয়ে। কলকাতার খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন হলেন নিখিল। কর্মসূত্রেই পরিচয় হয়েছিল নুসরাত ও নিখিলের। ভোটে জিতেই নতুন প্রেমিকের সঙ্গে বিয়ের ঘোষণা দেন নায়িকা। তবে তাদের বিয়ে কলকাতায় বা ভারতের অন্য কোনো শহরে হবে না।

নুসরাতের একটি ঘনিষ্ঠ সূত্র দুদিন আগে জানিয়েছিলো, তাদের বিয়ের আসর বসবে বাইরের কোনো দেশে।  অবশেষে জানা গেল সেই দেশের নাম। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর বলছে, নুসরাত ও নিখিলের পরিবারের তরফ থেকে তুরস্কের প্রধান শহর ইস্তান্বুলে একটি পাঁচতারকা হোটেল তিন দিনের জন্য বুকিং করা হয়েছে। জুনের মাঝামাঝি এই হোটেলেই বসবে বিয়ের আসর।

এটি হবে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে। পাঁচ বছর আগে তিনি ভিক্টর নামে একজনকে গোপনে বিয়ে করেছিলেন। যাকে তিনি সব সময় সবার কাছে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন। অথচ দীর্ঘদিন ভিক্টরের সঙ্গেই এক ছাদের নিচে থাকতেন তিনি। তাদের সেই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে চলতি বছরের জানুয়ারিতে ডিভোর্সের মাধ্যমে। এই ডিভোর্সের জন্য ভিক্টরকে মোটা অংকের টাকা দিতে হয় নুসরাতকে। আদালতের মাধ্যমে সেই টাকা পেয়েছিলেন ভিক্টর।

নুসরাতের বিরুদ্ধে তার সাবেক স্বামী পরকীয়ার অভিযোগ এনেছিলেন। প্রথমে এক প্রযোজকের এবং পরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরাত। সেসব মানতে পারছিলেন না ভিক্টর। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে ওঠে। তবে ডিভোর্সের সিদ্ধান্ত নুসরাতই নিয়েছিলেন। এর বিনিময়ে নায়িকার কাছে মোটা অংকের টাকা দাবি করেন ভিক্টর। অবশেষে আদালতের মাধ্যমে সেই টাকা দিয়েই ভিক্টরের কাছ থেকে ডিভোর্স নেন নুসরাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নুসরাতের বিয়ে ভারতে নয়, তুরস্কে

আপডেট টাইম : ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯