ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কনডেম সেলে রোজা রাখছেন সেই ঐশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একসময় বখে যাওয়া ও চরম উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঐশী রহমান এবার রমজানের নিয়মিতই রোজা রাখছেন।

এ খবর জানিয়েছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কারা কর্তৃপক্ষ। সেখানে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঐশী এখন আর আগের মতন আচরণ করছেন না বলে জানান তারা।

কারাসূত্রে জানা গেছে, প্রায়ই অনুশোচনায় নির্বাক ও নিস্তব্ধ হয়ে থাকেন ঐশী। কনডেম সেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। এবার রমজানের শুরু থেকে রোজা রাখছেন ও পাশাপাশি নামাজও পড়ছেন নিয়মিত।

কারাসংশ্লিষ্টরা আরও জানান, ঐশীর জীবন থেকে কলঙ্কিত নেশা জীবনের সমাপ্তি ঘটেছে। সে এখন অনেকটা স্বাভাবিক। কৃতকর্মের জন্য অনুতপ্ত। মাঝেমধ্যে অন্ধকার কারা প্রকোষ্ঠে তার চোখ বেয়ে অশ্রু গড়াতে দেখা যায়। নাওয়া-খাওয়ার দিকে সে বিশেষ একটা মনোযোগী নয়।

প্রসঙ্গত ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজের বাসায় খুন হন পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমান।

এ হত্যাকাণ্ডে অভিযুক্ত হন সেই সময় পলাতক ঐশী। পরবর্তী সময়ে বন্ধুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হলে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে ঐশী।

এর পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজ মা-বাবাকে পরিকল্পিতভাবে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় ঐশী। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়।

আদালত ৩৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঐশীকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে এবং তার বন্ধু রনিকে দু’বছরের কারাদণ্ড দেয়।

সেই থেকে ঐশী স্থায়ীভাবে কাশিমপুর মহিলা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কনডেম সেলে রোজা রাখছেন সেই ঐশী

আপডেট টাইম : ০১:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯