ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দলীয় প্রতীকে হলে ঘরে ঘরে মারামারি হবে –

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
  • ৪৯৩ বার

ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দলীয় প্রতীকে হলে ঘরে ঘরে মারামারি হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বাড়ির মধ্যে ক্যান্ডিডেট থাকে দুজন, তিনজন। ভাইয়ে ভাইয়ে নির্বাচন হয়, বাপে-বেটায় নির্বাচন হয় এবং এটা নিয়ে নানা ধরনের ঝামেলা হয়। এই নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, তাহলে মারামারি ঘরে ঘরে যাবে। প্রথমেই হবে মনোনয়ন নিয়ে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন সাবেক এই নির্বাচন কমিশনার।
সাখাওয়াত হোসেন আরো বলেন, স্থানীয় নির্বাচন পরিচালনা খুব কঠিন কাজ। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে তিনি মনে করেন।
দলীয়ভাবে এ নির্বাচন করার কোনো যৌক্তিকতা নেই দাবি করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৫ জানুয়ারির পর যেটুকু নির্বাচনী গণতন্ত্র টিকে আছে, দলীয়ভাবে এ নির্বাচন হলে দেশের নির্বাচনী ব্যবস্থার কবর রচিত হবে।
আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা স্থানীয় জনপ্রতিনিধিরাও জানান, তাঁরা দলীয় প্রতীকে বা দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চান না। এ বিষয়ে আরো আলাপ-আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দলীয় প্রতীকে হলে ঘরে ঘরে মারামারি হবে –

আপডেট টাইম : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫