ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাশরাফির ভালবাসায় মুগ্ধ আমিন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির সফল চিত্রনায়ক আমিন খান। ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’ ছবি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এই নায়কের এমন অনেক ছবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও পছন্দের তালিকায় রয়েছে। তেমনটাই নাকি আমিন খানকে জানিয়েছেন মাশরাফি।

একটি অনুষ্ঠানের প্রয়োজনে হঠাৎ দেখা হয়ে গেল ক্রিকেট আর সিনেমার দুই নায়কের। সেখানেই জমে উঠলো অনেক আলাপ। সেই আলাপ শেষে একটি ফেসবুক স্ট্যাটাসে মাশরাফির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন আমিন খান। আমিন খান বলেন, চলচ্চিত্র অভিনেতা হিসেবে দীর্ঘদিন কাজ করার ফলে কিছু মানুষ পছন্দ করে, ভালোবাসে।

মানুষের এই ভালোবাসাকে চাপ মনে না করে সবার সাথে হাসিমুখে কথা বলা কিংবা মেশার চেষ্টা করি। কখনো নিজেকে তারকা মনে করি না। সাধারণ মানুষের মত জীবনযাপন আর পথের মানুষের কাছাকাছি থাকার দিক দিয়ে নিজেকে নিয়ে গর্ব করতাম। কিন্তু আমাদের সবার প্রিয় মাশরাফি ভাইয়ের সাথে আড্ডা দিলে নিজের কাজকে খুব সাধারণ মনে হয়।

ভালো লাগে যখন শুনি এই মানুষটির দুরন্ত কৈশোরে আমার ছবির একটা ভাল জায়গা ছিল। সব মিলিয়ে সত্যি অসাধারণ একজন মানুষ তিনি। অনেক ভালোবাসা রইলো প্রিয় এই ভাইটির প্রতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মাশরাফির ভালবাসায় মুগ্ধ আমিন খান

আপডেট টাইম : ০২:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯