ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফের এক টেবিলে এরদোগান-ওজিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের সঙ্গে জার্মানির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিলের সম্পর্কের খবর আগেও মিডিয়ায় এসেছে। এবার দুজনের একসঙ্গে ইফতারের খবর এলো গণমাধ্যমে।

গেল বছর রাশিয়া বিশ্বকাপের আগে সতীর্থ ইলকায় গুন্দোগানকে নিয়ে এরদোগানের নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার পর তোপের মুখে পড়েছিলেন ওজিল। এ নিয়ে নিজ দেশে অনেক কথা শুনতে হয় ওজিলকে। তবুও এরদোগানের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটেনি রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারের।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত ১৮ মে ইস্তানবুলে অটোমান যুগের দলমাবাহাস রাজপ্রাসাদে রাজকীয় এক ইফতার পার্টির আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট। আর সেখানে বাগদত্তা আমিন গুলসেকে নিয়ে এরদোগানের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন ওজিল। এ সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তাদের।

জানা গেছে, ইফতার অনুষ্ঠানে নিজের বিয়ের আসরে প্রেসিডেন্ট এরদোগানকে বিশেষ আমন্ত্রণও জানিয়েছেন ওজিল। খুব শিগগির আমিন গুলসেকে বিয়ে করতে যাচ্ছেন ওজিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফের এক টেবিলে এরদোগান-ওজিল

আপডেট টাইম : ০২:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯