ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গরুর মাংসের কালা ভুনা রান্না করার সহজ উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গরুর মাংসের কালা ভূনা রান্না করার সহজ উপায়।
উপকরনঃ
– ৭৫০গ্রাম হাড় ছাড়া গরুর মাংস (কিউব সাইজে কাটলে ভাল দেখাবে)
– মরিচ গুড়া (ঝাল বুঝে) হাফ চামচ বা তার বেশী
– হলুদ গুড়া এক চামচ
– জিরা গুড়া হাফ চামচ
– ধনিয়া গুড়া হাফ চামচ
– এক চাচম পেঁয়াজ বাটা
– দুই চামচ রসুন বাটা
– হাফ চামচ আদা বাটা

– গরম মশলা (সামান্য দারুচিনি, কয়েকটা এলাচি)
–পেঁয়াজ কুঁচি হাফ কাপ (এটা আগে ব্যবহার করা হবে)
–পেঁয়াজ কুঁচি হাফ কাপ (এটা পরে ব্যবহার করা হবে)
– কয়েকটা কাঁচা মরিচ
– পরিমান মত লবন
– তেল (সরিষার তেল হলে নাকি আরো ভাল হয়)
– তেল (কালো জিরার তৈল যদি হাতে থাকে ঘ্রানের জন্য)
 স্বাদ বাড়াতে আরো অনেক মশলা ব্যবহার করা যেতে পারে।
প্রনালীঃ
১-২) মাংস কিউব সাইজে কেটে ধুয়ে পেঁয়াজ কুঁচি পরের হাফ কাপ এবং কাঁচা মরিচ রেখে সব মশলা ও লবন তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে।

৩) এবার মাখানো মাংস হালকা আঁচে চুলায় তুলে দিতে হবে। এবং ভাল ভাবে কষাতে হবে।

৪) কিছুক্ষন পর দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সিদ্ব হতে সময় লাগবে। মাংস নরম না হলে তবে আবারো গরম পানি দিয়ে ঝোল বাড়িয়ে সিদ্ব করতে হবে।

৫)এক পর্যায়ে মাংস নরম হবে ও ঝোল শুকিয়ে যাবে।

৬) মাংস শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন।

৭) অন্য একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ও কয়েকটা কাঁচা মরিচ ভাঁজতে থাকুন, সোনালী রং নেমে আসা পর্যন্ত হালকা তাপে ভাজতে থাকুন।

৮ ) এবার পেয়াজ ভাজার কড়াইতে গরুর মাংস দিয়ে ভাঁজতে থাকুন। হালকা আঁচে।

৯) খুন্তি দিয়ে ভাল করে নাড়ুন, এতে পুড়ে যাবে না কিন্তু ভাজিতে রং কালো হতে থাকবে। এই সময় চুলা ছেড়ে যাবেন না। কাছেই থাকুন এবং নাড়ুন। ফাইন্যাল লবণ দেখুন। লাগলে ছিটিয়ে দিন, না লাগলে ওকে। চুলা থেকে নামানোর আগে আধা চা চামচ কালোজিড়ার তৈল দিয়ে দিতে পারেন। (যদি কালোজিড়া তৈল থাকে) না দিলেও কোন সমস্যা নাই।

১০) পরিবেশনের জন্য প্রস্তুত। কালা ভুনার স্বাদ আরো বেড়ে যাবে যদি খাঁটি সরিষার তেল ব্যবহার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গরুর মাংসের কালা ভুনা রান্না করার সহজ উপায়

আপডেট টাইম : ০৫:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯