ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তাফসির পরিচিতি: সাহিত্যবোদ্ধা কোরআনপ্রেমীদের প্রিয় গ্রন্থ ‘তাফসীরে আবুস সাঊদ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তাফসীরে আবুস সাঊদ। কিতাবটির পুরো নাম- ইরশাদুল আকলিস সালীম ইলা মাযায়াল কিতাবিল কারীম। লেখক : কাজী আবুস সাঊদ মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ আল হানাফী রাহ. (ইনতিকাল ৯৮২ হিজরী)।

কনস্টান্টিনোপলের অধিবাসী হিজরী দশম শতাব্দির এই তুর্কি আলেম ছিলেন  সে অঞ্চলের প্রধান হানাফী ফকীহ, বিচারপতি, সাহিত্যিক ও মুফাসসির। এই তাফসীর গ্রন্থটি তাঁর ইলমী গভীরতা, চিন্তার সূক্ষ্মতা ও তাদাব্বুরে কোরআন বা কুরআন বিষয়ক ভাবনা ও গবেষণার উজ্জ্বল প্রমাণ। এতে তিনি খুব সংক্ষিপ্তাকারে, সাহিত্যের মাধুরী মিশিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী আঙ্গিকে কোরআনের তাফসীর পেশ করেছেন।

এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে কোরআনের শব্দ ও বাক্য বিন্যাস, আয়াত সমূহের পারস্পরিক মিল ও কোরআনের বালাগাত বা সাহিত্যালংকার সংক্রান্ত মূল্যবান আলোচনা রয়েছে। ফলে এই কিতাব অধ্যয়নের মাধ্যমে কোরআনের বক্তব্য ও মর্ম এবং অলৌকিক বর্ণনাশৈলীর মাহাত্ম্য উপলব্ধি হয়।

পাঁচ খন্ডে প্রকাশিত এই তাফসীর গ্রন্থটি সাহিত্যবোদ্ধা কোরআনপ্রেমীদের প্রিয় গ্রন্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তাফসির পরিচিতি: সাহিত্যবোদ্ধা কোরআনপ্রেমীদের প্রিয় গ্রন্থ ‘তাফসীরে আবুস সাঊদ’

আপডেট টাইম : ০৫:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯