ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২০১৯ সালের আগেই জাতীয় নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
  • ৩৩০ বার

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, এখন থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। নির্বাচন ২০১৯ সালেও হতে পারে, আবার এর আগেও হতে পারে। আজ রোববার জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে কোনো রাজনীতি নেই। অরাজনৈতিক পরিবেশ বিরাজ করছে দেশে। সব জায়গায় লুটপাটতন্ত্র চলছে। আওয়ামী লীগ করছে লুটপাট আর বিএনপি করছে ব্রিফিং রাজনীতি। রাজপথে এখন আমরাই আছি। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এ নির্বাচনে সরকার কারচুপি করলে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আমাদের এখন থেকেই সংগঠন গোছাতে হবে। বিএনপি যেহেতু সংগঠন গোছাতে পারছে না, এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আগামী জাতীয় নির্বাচনের জন্য ঢাকা মহানগরের ১৫টি আসনেই একাধিক প্রার্থী তৈরির নির্দেশ দেন তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মহানগর দক্ষিণের সদস্য সচিব জহিরুল ইসলাম রুবেল ও মহানগর নেতা সুজন দে প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২০১৯ সালের আগেই জাতীয় নির্বাচন

আপডেট টাইম : ১০:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫